Select Language

[gtranslate]
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ রবিবার ( ১৪ই ডিসেম্বর, ২০২৫ )

অম্বুবাচী তিথিতে তারা মায়ের মন্দিরে বিধবা মহিলাদের ফল-মিস্টি প্রদান

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের নয়াপুট পঞ্চায়েত এলাকার দূর্গাপুরে তারা মা – শনি বাবার মন্দিরে অম্বুবাচী তিথিতে বিধবা মহিলাদের ফল মিস্টি প্রদান করা হল।প্রায় শতাধিক বিধবা মহিলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

দূর্গাপূর ক্লাব আনন্দময়ী তারা মা ও শনি বাবা পূজা কমিটির সম্পাদক সুস্মিত মিশ্র বলেন হিন্দু শাস্ত্র অনুযায়ী অম্বুবাচী তিথিতে বিধবা মহিলাদের ফল ও মিস্টি খাওয়ানো অত্যন্ত কল্যানকর ধর্মাচার।তাই তারা মা ও শনি বাবা পূজা কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার মন্দিরে পূজার পরে সেখানে উপস্থিত সকল বিধবা মহিলার হাতে মায়ের পায়েস প্রসাদ সহ পাঁচ রকমের ফল ও মিস্টি তুলে দেওয়া হয়েছে।

দূর্গাপুর ক্লাব আনন্দময়ী তারা মা ও শনি বাবা পূজা কমিটির সমাজসেবা সম্পাদক রামকৃষ্ণ মাল জানিয়েছেন দূর্গাপুর ও নরসিংহপুর গ্রামের বাসিন্দা সকল বিধবা মহিলার বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রন জানানো হয়েছিলো।বলেন আমাদের আহ্বানে প্রায় সকলেই এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

 

ফল ও মিস্টি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সহ সভাপতি দেব কুমার মাইতি,পরিচালন কমিটির সদস্য সুব্রত মাল,প্রভাংশু মাল,সাংস্কৃতিক সম্পাদক শ্রীকৃষ্ণ মাইতি,আইনজীবি রাধাকৃষ্ণ ভুঞ্যা,মধূসুদন শীট প্রমুখ।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা কমিটির সহ সম্পাদক কল্যান মাইতি,প্রদীপ মাইতি,শংকর মাইতি,শুভজিৎ মাইতি,প্রভাংশু ধাউড়িয়া,অসীম ভুঞ্যা প্রমুখ সদস্য।উল্লেখ্য রবিবার দুপুর আড়াইটা থেকে অম্বুবাচী তিথি শুরু হয়েছে,সমাপ্ত হবে বুধবার রাত্রি সাড়ে তিনটায়

Related News

Also Read