Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যাবস্থা রামনগর পঞ্চায়েতের ।।

প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর পঞ্চায়েত সমিতির এলাকাধীন বাসিন্দাদের পানীয় জলের অসুবিধা সম্মুখীন হতে হয় । সেই কথা মাথায় রেখে এবার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ আবু তাহের সরদার ।তিনি পানীয় জলের গাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলেন।

পানীয় জলের সমস্যা সমাধানের সাথে সাথে বর্ষাকালে যাতে দ্রুত চাষাবাদ করতে পারে তারজন্য তিনি ট্রাক্টর দিলেন স্থানীয় মানুষজনকে।এই উদ্যোগে খুশী স্থানীয় বাসিন্দারা।

জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ আবু তাহের সর্দার এদিন রামনগর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কাহার সর্দারের হাতে তিনটি পানীয় জলে ট্যাঙ্ক ও ট্রাক্টরের চাবি তুলে দেন ।সেই সঙ্গে বারুইপুর ফুলতলা ভিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাসের হাতে তিনটে পানীয় জলের ট্যাংক ও একটি ট্রাক্টরের চাবি তুলে দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরের বিডিও সৌরভ মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই খাতে খরচ হয়েছে মোট ৩২ লক্ষ টাকা। জেলা পরিষদ থেকে এই টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গেছে ।

Related News

Also Read