Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

“ওয়ান মেন” খাল সংস্কারের দাবিতে  বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী।

পাঁশকুড়া এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া “ওয়ান মেন” খাল মজে যাওয়ার কারণে নারান্দা, কনকপুর,মহৎপুর,জানাবাড়,শিমুলহাণ্ডা,আখোয়াড় সহ বিস্তীর্ণ এলাকার জলনিকাশী অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলস্বরূপ এলাকার ধান,বাদাম ও অর্থকরী ফসল ফুলচাষ ফি বছর নষ্ট হচ্ছে। যে কারণে প্রায় সহস্রাধিক পরিবার খাদ্য ও আর্থিক সংকটে পড়ে দুর্বিসহ অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বারে বারে জানানো সত্ত্বেও তারা কোন সদর্থক ভূমিকা পালন না করায় ভুক্তভোগী কৃষকদের নিয়ে গড়ে উঠেছে আন্দোলনের অরাজনৈতিক মঞ্চ ‘নারান্দা-মহৎপুর কৃষি বাঁচাও কমিটি’।

ঐ কমিটির পক্ষ থেকে গতকাল ১০ জুলাই ২০২৪,পাঁশকুড়া সেচ দপ্তরের এসডিও এবং ব্লকের বিডিও’র নিকট বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচীতে সামিল হন শতাধিক কৃষক। ডেপুটেশন উপলক্ষে ৩ দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় সেচ দপ্তরের এসডিও ও বিডিও কে। ওই পরিপ্রেক্ষিতে আজ সেচ দপ্তরের এস ডি ও নাজেস আফরোজ ও কৃষি-সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার অর্পন পাল খাল এলাকা পরিদর্শন করেন।

Related News

Also Read