পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে অ্যাপেলো হাসপাতালের তথ্য ও সরবরাহ কেন্দ্র তথা ইনফরমেশন সেন্টার এর উদ্বোধন হলো। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিওর অল পলিক ক্লিনিকে এই সেন্টারের শুভ উদ্বোধন হলো। শুক্রবার কিওর অল পলি ক্লিনিকে অ্যাপেলো হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার ডক্টর নারায়ন মিত্র এবং গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ও হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ইউ ভি ইউ ভাম সিদ্ধার রেড্ডি উপস্থিত থেকে এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার ডক্টর নারায়ণ মিত্র বলেন এই সেন্টার থেকে কলকাতা এবং চেন্নাইয়ের সমস্ত ধরনের তথ্য পাবেন সাধারণ মানুষ।

এছাড়াও এখান থেকে ডাক্তারের কাছে নাম লেখানো বা হাসপাতালের সমস্ত রকম সুবিধার জন্য যোগাযোগ করতে পারবেন এলাকার মানুষ। তার পাশাপাশি এখানে বিশেষজ্ঞ ডাক্তার গন সময়ে সময়ে এসে চেম্বার করবেন।এছাড়াও কোন রোগী কোথাও চিকিৎসা হচ্ছেন কিন্তু দ্বিতীয় একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে চান। সেই ক্ষেত্রেও সমস্ত ধরনের সুবিধা বিনামূল্যে পাবেন। তুমি আরো বলেন এই জেলায় হলদিয়া তমলুকের পরে কাঁথিতে এই ধরনের কেন্দ্র খোলা হল। এই কেন্দ্র খোলার উদ্দেশ্য এখানকার লোকেরা চেন্নাইতে গিয়ে বা কলকাতায় গিয়ে ডাক্তার দেখাতে চান কিন্তু যোগাযোগের মাধ্যম না থাকার জন্য অসুবিধায় পড়েন সেই কারণে এই কেন্দ্র এখানে খোলা হলো। ডাক্তার ইউ ভি ইউ সিদ্দার রেড্ডি বলেন গ্যাস্ট্রোএবং হেপাটোলজি লিভার ট্রান্সপ্লান্ট ইত্যাদির বিষয়ে তিনি পরামর্শ দেবেন এবং চিকিৎসা করবেন। অত্যাধুনিক পদ্ধতি মাধ্যমে চিকিৎসা করা হবে। উপস্থিত ছিলেন কিওর অল পলি ক্লিনিকের কর্ণধার অরুনেষ দত্ত, সরল দাস,নবকুমার প্রধান, পিউ মুখার্জি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অরুনেষ বাবু বলেন এই ধরনের কেন্দ্র এখানে ছিলনা সেই কারণে এলাকার মানুষের কথা ভেবে অ্যাপেলো হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই কেন্দ্র পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসার সুবিধার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের এখানে চেম্বার করার ব্যবস্থা করা হয়েছে।






