Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

নির্দেশে ত্রুটিঃফের শুরু হল তমলুক পাঁশকুড়া রুটে বাস চলাচল

কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলার জেরে সাময়িক স্বস্তি পেলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পাঁশকুড়া রুটের বেসরকারি বাস মালিকদের। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নির্দেশে পর বন্ধ হয়ে গিয়েছিল তমলুক পাঁশকুড়া রুটের বাস পরিষেবা। তমলুক গ্যারেজ থেকে পাঁশকুড়ার উদ্দেশ্যে চলত প্রায় ২২টি বাস। তমলুক শহরে যানজটের কারণে প্রশাসন তমলুক টাউনের পরিবর্তে অন্যত্র স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। যদিও বাস মালিকরা এই নির্দেশ মানতে চাইনি। বাস মালিকরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। গতকাল হাইকোর্ট জানাই যে জেলাশাসকের অন্তর্বতী নির্দেশে ত্রুটি রয়েছে। তাই হাইকোর্ট কোন নির্দেশ না দেওয়ার কারণে আজ থেকে ফের শুরু হলো বন্ধ হয়ে যাওয়া পাঁশকুড়া তমলুক বাস।জানা গেছে এতে করে কেবলবাস মালিকেরসি নন, খুশি হয়েছেন নিত্যযাত্রীরা।

Related News

Also Read