Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

মান্দারমনিতে মাছের ভেড়ির পা‌ইলিংয়ে মৃত শ্রমিক

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মন্দারমণি এলাকায় মাছের ভেড়ির পা‌ইলিংয়ের কাজ করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি মন্দারমনি থানার সোনামুই এলাকার আবুল আলি খান(৫৫)।

 

জানা গিয়েছে, মন্দারমণি এলাকায় একটি কোম্পানি মাছের চাষ করে এবং তাদের একাধিক ভেড়ি রয়েছে। সেই ভেড়ির চারদিকে মাটি পাইলিং করা সহ আনুষঙ্গিক অন্যান্য কাজ কয়েকদিন ধরে চলছিল। অন্যান্য দিনের মতো শুক্রবারও কাজ করছিলেন আবুল। তিনি ওই কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে অনেকদিন ধরে কাজ করতেন। কিছুটা দূরে বাকি শ্রমিকরা কাজ করছিলেন। কাজ করার সময় কোনওভাবে পাঁকে পা পুঁতে যায় আবুলের। এর ফলে আশপাশে মাটির আলগা হয়ে ধসে তাঁর উপর চাপা পড়ে যায়। তিনি পুরো মাটির তলায় চাপা পড়ে যান। ঘটনার পর অদূরে থাকা অন্যান্য শ্রমিকরা এবং ভেড়ির মালিকপক্ষের লোকজন দৌড়ে আসেন। মাটি চাপা পড়ে যাওয়ায় তাঁরা ওই শ্রমিককে দেখতে পাচ্ছিলেন না। ফলে তাঁকে উদ্ধার করাও অসম্ভব হয়ে পড়ে।

 

দ্রুত মন্দারমণি কোস্টাল থানাকে খবর দেওয়া হয়। পুলিশ এলাকায় আসে। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারাও আসেন। পুলিশের তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা আসেন। এইসব করতে অনেক দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর যখন ধ্বংসাবশেষের নীচ থেকে মাটি সরিয়ে আবুলকে তোলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, তখন তাঁর দেহে প্রাণ ছিল না। ঘটনার প্রেক্ষিতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

Related News

Also Read