Select Language

[gtranslate]
২০শে চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ৩রা এপ্রিল, ২০২৬ )

।। ক্ষমা না চাইলে বীরবাহার জুতো পালিশ করাবো শুভেন্দুকে দিয়েঃকুনাল ঘোষ ।।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে বীরবাহা হাঁসদার জুতো পালিশ করানোর হুমকী দিলেন তৃনমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ।
শনিবার রামনগরে সভা করেন তৃণমূল কংগ্রেস৷ সেই সভায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি ছাড়াও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ,জেলা সভাপিতি বিধায়ক তরুন মাইতি, যুব তৃনমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।


আদিবাসী সমাজ থেকে উঠে এসে রাজ্যের মন্ত্রী বিধায়ক বীরবাহা হাঁসদা ও দেবনাথ হাঁসদাকে সম্প্রতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অপমান করেছেন বলে অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।
কয়েকদিন আগে রামনগরে সভা করে অখিল গিরির শাস্তির দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাই পাল্টা আজকের সভা তৃণমূল কংগ্রেসের।


তৃণমূল কংগ্রেসের নেতা তথা পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কুণাল ঘোষ বলেন শুভেন্দু বিগত কয়েক মাস ধরে নানা ভাষায় কটূক্তি করেছেন বাবার বয়সি অখিল গিরিকে৷ অখিল গিরির মন্তব্যের জন্য দল ক্ষমা চেয়েছে। অখিল গিরি বক্তব্য রাখার দু’ঘন্টার মধ্যেই ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন। আর শুভেন্দু অধিকারী বলছেন আদিবাসীদের দু’ জনপ্রতিনিধি তাঁর জুতোর তলায় থাকেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লে জনতার দরবারে বিচার হবে।


একই সাথে কুনাল ঘোষ হুশিয়ারি দিয়েছেন বীরবাহাদের কাছে শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে তাকে দিয়ে ওদের জুতো পালিশ করাবো।একই সাথে রামনগরের সব বুথে তৃনমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জস্নান কুনাল।

Related News

Also Read