Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

উন্নয়নের পাঁচালি—বাংলার গৌরবোজ্জ্বল ১৫ বছর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত পাঁশকুড়া ওয়ান ব্লকের মঙ্গলদারি অঞ্চলে অনুষ্ঠিত হলো এই বিশেষ কর্মসূচি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রয়। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাথরা রাউট সহ ১৪ টি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান সহ নেতৃত্ব ,সহ দলের মহিলা নেতৃত্ব এবং অন্যান্য কর্মী-সমর্থকেরা।

 

কর্মসূচিতে রাজ্য সরকারের বিগত ১৫ বছরের উন্নয়নমূলক কাজ—স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, পানীয় জল, সামাজিক সুরক্ষা প্রকল্প-সহ একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়। সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্য পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান নেতৃত্ব।

 

সব মিলিয়ে, ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির মাধ্যমে বাংলার উন্নয়নের পথচলাকে নতুন করে তুলে ধরা হলো

Related News

Also Read