Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

বিজেপি নেতার বাড়িতে হামলা:অভিযুক্ত তৃনমূল।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বাধিয়া গ্রাম পঞ্চায়েতের বাধিয়া গ্রামের বাসিন্দা বিবেক মাইতি বিজেপির রামনগর এক মন্ডল সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রতন শীটের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে বিজেপি নেতা বিবেক মাইতির বাড়িতে হামলা চালানো হয়।অভিযোগ এই বিজেপি নেতার বাবাকে মারধর করে হামলাকারীরা। বিবেক মাইতি রামনগর থানায় অভিযোগ জানিয়েছে।


অভিযোগ পেয়ে রামনগর থানার পুলিশ তদন্ত নামে। পুলিশ গেলে অভিযুক্ত রতন বাড়ি থেকে চম্পট দেয় বলে অভিযোগ। বিবেক মাইতির দাবি রতন শীট ভোট পরবর্তী হিংসায় মেতেছে।

Related News

Also Read