Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে নামালক্ষ্যা ও বাবুরহাট বাজারে প্রচারসভা

আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআইর প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ সকালে  নামালক্ষ্যা ও বিকালে বাবুরহাট বাজারে পদযাত্রা ও প্রচারসভা সংগঠিত হয়।

পদযাত্রায় দলের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক, উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি,মহিষাদল লোকাল কমিটির সম্পাদক তপন মাইতি সহ দলের কর্মী- সমর্থকেরা উপস্থিত ছিলেন। নারায়ণ চন্দ্র নায়ক জেলার বিভিন্ন দাবির পাশাপাশি পান ও ফুলকে অর্থকরী কৃষিপন্য হিসাবে স্বীকৃতি,মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়ন,এলাকার জলনিকাশী সমস্যার সমাধান,হলদিয়া রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ হলদিয়া মহকুমার একাধিক দাবি নিয়ে সোচ্চার হন। নারায়নবাবু বলেন, লোকসভা এলাকার সার্বিক উন্নয়ন সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দল আন্দোলন করছে। সেই আন্দোলনকে শক্তিশালী করতেই জনসাধারণকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার আবেদন করছি।

Related News

Also Read