Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বারুইপুর কিশোর সংঘের মন্ডপে থিম বিপন্ন বিহঙ্গ

প্রদীপ কুমার সিংহ

 দিনের পর দিন মানুষ গাছপালা কেটে বড় বড় অট্টালিকা তৈরি করছে।গাছপালার অভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে !সেই সঙ্গে গাছ গাছরা কাটার ফলে পাখি পক্ষী দেখা মেলা ভার।আগে এলাকায় দোয়েল, কোয়েল ,কোকিল ইত্যাদি পাখির ডাক শোনা যেত ও দেখা যেত কিন্তু এখন আর সেই পাখির দেখা বা ডাক শোনা যায় না।সকালে কোকিলের ডাকে ঘুম ভাঙ্গতো এখন কোকিলের শোনা যায় কম।পেয়ারা বাগানে টিয়া পিয়ারা খেতে আসতো এখন আর টিয়া আর দেখা যায় না।এই কথা মাথায় রেখে বারুইপুর স্টেশনের পাশে কিশোর সংঘের দুর্গা পূজা মন্ডপের থিম বিপন্ন বিহঙ্গ!কিশোর সংঘের পূজা কমিটির সভাপতি স্বপন নস্করের সঙ্গে কথা বলে জানা যায় এ বছর দুর্গা ঠাকুরের পূজা ৪৮বছরে পদার্পণ করে!

দিনের পর দিন মানুষ গাছ কেটে অট্টালিকার জঙ্গল বানাচ্ছে মানুষ।প্রাকৃতিক ভারসাম্ভ নষ্ট হচ্ছে।পাখি পক্ষে বিলুপ্ত হয়ে যাচ্ছে।তাই এই মন্ডপের মানুষকে বার্তা দিতে চান বন জঙ্গল বা গাছ না কাটার।এই মন্ডপ তৈরি হচ্ছে বাঁশ, কাপড় ,সোলার, ফ্রম ইত্যাদি জিনিস দিয়ে।প্রতিবছরই এই দুর্গা পুজোর বিভিন্ন ধরনের থিম করে হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে দুর্গা প্রতিমা দর্শন করে এ বছরও আশা করছি দর্শনার্থীদের বিশাল ভিড় হবে !এই পূজা উপলক্ষে মেলা বসে প্রায় ১৫ দিন ধরে।পূজা উপলক্ষে চারদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবমীর দিনকে মহাপ্রসাদ ভোগ বিতরন করা হয় প্রায় ১৫০০ মানুষকে। এক কথায় এই পূজা অনবদ্য। বৃহস্পতিবার দিন এই পূজা উদ্বোধন করে এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ !

Related News

Also Read