Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

ঘরের মধ্যে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

ঘরের মধ্যে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । এই অস্বাভাবিক মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ভিড় জমায় ঘরের সামনে। 

এলাকাবাসী সুত্রে জানা গেছে এদিন সকালে গ্রামবাসীরা বন্ধ ঘরের জানালা দিয়ে প্রায় ৭৫ বছরের বয়স্ক বৃদ্ধকে ভেতরে ঝুলতে দেখেন।  মৃত বৃদ্ধের নাম বৃন্দাবন মন্ডল।  ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের পশ্চিম কামারদা গ্রামে।  গ্রামবাসীদের কথায় ওই বৃদ্ধ বৃন্দাবন মন্ডলের সঙ্গে প্রায় দিনই পরিবারের লোকেদের মধ্যে চিৎকার চেঁচামেচি হতো । প্রায় সময় বৃদ্ধ বৃন্দাবন মন্ডলকে বকাবকি করতে শোনা যেত।  তাই গ্রামবাসীদের অনুমান অশান্তির হাত থেকে মুক্তি পেতে বৃদ্ধ আত্মহত্যার পথ বেছে নেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া । পরে পুলিশ খবর পেয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

 

Related News

Also Read