উদ্ধার হওয়া মহিলার পচা গলা দেহ ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাত পাঠানো হলো বৃহস্পতিবার। মহিলার দেহ সনাক্ত হলেও মৃত্যুর কারণ এখনো অধরা। জানা গেছে কাঁথি শহরের ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বাসিন্দা রেশমা খাতুন (২৫)।এই মহিলার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা।
মৃত্যুর কারণ উদ্ধারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। গত বুধবার দুপুরে কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের চুনফলি গ্রামের মাঝ মাঠ থেকে রেশমা খাতুনের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়।

Post Views: 63





