Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

নন্দীগ্রামে তৃনমূলীদের উপর হামলা, গ্রেফতার মমতার ভিলেজ পুলিশ ।

পেশায় ভিলেজ পুলিশ আর নেতা বিজেপির,তার নেতৃত্বেই নন্দীগ্রামে শাসক দলের কর্মীদের উপর হচ্ছে হামলা! ভেকুটিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা অভিযুক্ত ভিলেজ পুলিশ সঞ্জয় ওরফে রাজু গুড়িয়াকে এবার গ্রেফতার করলো পুলিশ।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামপঞ্চায়েতে নির্বাচনের পর থেকে তৃনমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর এবং মারধরের গুরুতর অভিযোগ রয়েছে সঞ্জয় গুড়িয়ার বিরুদ্ধে। ভেকুটিয়া এলাকার ভিলেজ পুলিশ হয়েও সঞ্জয় বিজেপি’র হয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলায় মদত দিয়েছেন বলে দাবি রাজ্যের শাসকদলের কর্মীদের। পুলিশি তকমা থাকা রাজুর এলাকায় দৌরাত্ম্য প্রবল বলে গ্রামের বেশ কিছু বাসিন্দা জানিয়েছেন।এমনকি ১১ জুলাই পঞ্চায়েত ভোট গণনার দিন ভেকুটিয়ায় রাতে তৃণমূল কর্মী, সমর্থকদের রাস্তায় ফেলে মারধরের ঘটনাতে সঞ্জয় গুড়িয়া নেতৃত্ব দেয় বলেও অভিযোগ।

বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বিজেপি নেতা ভিলেজ পুলিশ সঞ্জয় গুড়িয়াকে গ্রেপ্তার করেছে।ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২ জন বিজেপি কর্মীকে।ধৃতরা হলেন নটুবিহারী দাস এবং স্বপন বারিক।এই তিন বিজেপি কর্মীকে আজ হলদিয়া মহকুমা আদালতে হাজির করবে পুলিশ

Related News

Also Read