Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

পূজা উপোলক্ষ্যে রক্তদান শিবির ইউথ গিল্ড ক্লাবের

পূজোর ঢাকে পড়ল কাঠি।কাঁথির পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সনামধন্য ইউথ গিল্ড ক্লাবের ৩৯ তম দুর্গোৎসব এর প্রাক্কালে রক্তদান শিবির হল। শুক্রবার সকালে এই শিবিরের উদ্বোধন করেন কাঁথি পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।

উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি, কাউন্সিলর পম্পা জানা মাইতি, ক্লাব সভাপতি অরুনাভ ভৌমিক,সম্পাদক সুদীপ গায়েন, বিশিষ্ট সমাজসেবী ও ক্লাব সদস্য প্রদীপ কুমার মান্না সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ।

 

এই শিবিরে বিপুল উৎসাহের সঙ্গে তিনজন মহিলা সহ ৬২ জন রক্তদান করেন। পৌর প্রধান সুপ্রকাশ গিরি রক্তাক্তদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ক্লাবের পক্ষ থেকে সিদ্ধার্থ মাইতি সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের উৎসবে সকলের সহযোগিতা কামনা করেন।

Related News

Also Read