Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

শিক্ষক দিবসে বিদ্যালয়ে রক্তদান শিবির।

শিক্ষক দিবসে রক্তদান শিবির আয়োজন করে অনন্য নজির গড়ল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বাথুয়াড়ী প্রাথমিক বিদ্যালয়। এদিন শিক্ষক-শিক্ষার্থীরা মেতে ওঠে নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সংবর্ধনাও প্রদান করা হয় কচিকাঁচাদের তরফে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমৃতরাজ রায় জানিয়েছেন, শিক্ষক দিবস পালনের দিনই আমরা গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেছি। লায়ন্স ক্লাব অফ সাতমাইল সেন্ট্রাল আমাদের সহযোগিতা করেছে এই শিবিরের জন্য। তবে এদিন ছাত্রছাত্রীদের অভিভাবক-সহ স্থানীয় এলাকার ৫০ জন রক্তদান করেন।সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।

উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কোওপারেটিভ ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস, বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুজিত শী, সহ-শিক্ষক সুজন পাত্র প্রমুখ।

Related News

Also Read