Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

কোটি কোটি টাকা নষ্ট হলদিয়ায় গ্রীন সিটি প্রকল্পে ।

গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া প্রকল্পে কোটি টাকা নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের

পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য পৌরসভার থেকে অন্যতম পৌরসভা হলদিয়া ।রাজ্য সরকারের স্মার্ট সিটি প্রকল্পে হলদিয়াকে সাজানোর  হয়েছিল কয়েক বছর আগে। ফুটপাত তৈরি করা, রাস্তার ধারে গ্রিল দিয়ে ঘেরা, আলোয় সুসজ্জিত করা, জলনিকাসী প্রভৃতি কাজ হয়েছিল। 

জানা গেছে হলদিয়া সিটি সেন্টার থেকে কদমতলা  পর্যন্ত রাস্তার দু’ধারে কোটি টাকা খরচ করে গ্রিল দিয়ে ঘিরে ফুটপাত তৈরি করা।কয়েক বছর আগে ফুটপাতের উপরে বসানো হয়েছিল টাইলস।

অভিযোগ গত কয়েক দিন ধরে রাস্তার ধারে লাগানো সেই গ্রিল চুরি হয়ে যাচ্ছে। ফুটপাত দিয়েও লোক চলাচল করেনা,ঝোপঝাড়ে ভর্তি এলাকা গুলি ।আরো অভিযোগ সন্ধের পর সেই ঝোপঝাড়ে বিষাক্ত সাপের আনাগোনা কিন্তু দেখভালের লোক নেই।

স্থানীয় বাসিন্দারা বলেন হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কদমতলার কুমদিনী ডাকুয়া মোড়ে বিভিন্ন জায়গায় বিউটিফিকেশনের জন্য গাছ লাগানো,  গ্রিল দিয়ে ফুটপাত  ঘেরা ছিলো।প্রথমের দিকে  ছবির মত লাগছিল। প্রথম প্রথম নজরদারির চলত। গত ৫ সেপ্টেম্বর ২০২২ পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে তারপর থেকেই নজরদারিতে অনীহা প্রকাশ্যে এসেছে।

এলাকাবাসী বলেন নজরদারির অভাবে সবটাই ম্লান হতে বসেছে,জলে যাওয়ার জোগাড় কোটি কোটি টাকার। হলদিয়া পৌর এলাকায় সিটি গার্ড রয়েছে, ১০০ দিনের কাজের লোক রয়েছে, তবু কেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে না ? সে নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা

Related News

Also Read