Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

কাঁথিতে দিদি কাপের শুভ সূচনা, চ্যাম্পিয়নের জন্য ৪ লক্ষ টাকার পুরস্কার

পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হল কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে  ‘দিদি কাপ’।  শনিবার এই টেনিস ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হল ।আগামী কাল রবিবার পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন তৃনমূলের রাজ্য নেতা  কুণাল ঘোষ।ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, আয়োজক ক্লাবের কর্মকর্তা সুপ্রকাশ গিরি সহ তৃণমূলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ব্যাট করে প্রতিযোগিতার সূচনা করেন কুণাল ঘোষ।তাঁকে  বল করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি।এবার এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছে। আগামী কাল প্রতিযোগিতার ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে চার লক্ষ, রানার্সরা পাবেন তিন লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও অন্যান্য পুরস্কার থাকছে।

Related News

Also Read