পাঁশকুড়া স্টেশনের প্ল্যাটফর্মের ধারে উদ্বাস্তু বসতিবাসিদের শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসার পাশাপাশি তাঁদের স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে নস্করদিঘীর আমরা ছাত্রদলের সদস্যরা।

শুক্রবার সকালে আমরা ছাত্রদলের সদস্যরা শীতের পোশাক নিয়ে হাজির হয় ওদের কাছে। তাঁদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এমনকি তাঁদের শিক্ষার আলোয় নিয়ে আসার জন্য অঙ্গীকার বদ্ধ হয় ছাত্রদল। স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় ছাত্রদলের সদস্যরা তাঁদের শিক্ষার আলোয় নিয়ে আসার জন্য আগামী কিছুদিনের মধ্যে শিক্ষা সামগ্রী তুলে দেবে তাঁদের হাতে, তাঁর পাশাপাশি শিশুদের সপ্তাহে সপ্তাহে ফ্রী তে টিউশান পড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেক মানুষ। এবং নতুন পোশাক হাতে পেয়ে আপ্লুত হতে দেখা যায় ওই শিশুদের।

Post Views: 72





