পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দায়রা আদালতে মঙ্গলবার এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ অজেন্দ্রনাথ ভট্টাচার্য এর এজলাসে এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়কের জামিনের আবেদন রিজেক্ট হলো।
এগরা পৌরসভার চারবারের সিনিয়ার কাউন্সিলর ও চেয়ারম্যান স্বপন নায়ক । এই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এগরার আকলাবাদ মৌজার সরকারি সম্পত্তি সরকারি অন্তরবিভাগীয় ট্রান্সফার না করে,ওই সম্পত্তি বেআইনিভাবে একজনকে বাৎসরিক এক লক্ষ টাকার বিনিময়ে কুড়ি বছরের জন্য লিজ পাইয়ে দিয়েছেন। এর ফলে বিশাল অঙ্কের সরকারি রেভিনিউর ক্ষতি হয়।
পুলিশের দাবি শুধু বে আইনী ভাবে লীজ পাইয়ে দেওয়া নয় , ওই জমি বেআইনি লিজ পাইয়ে দেওয়ার পেছনে স্বপন বাবুর অসাধু উদ্দেশ্য ছিল বলে কিছু সাক্ষ্য প্রমাণাদি তদন্তকারী অফিসার দীপক চক্রবর্তীর হাতে এসেছে।
উল্লেখ্য এই বিষয়ে এগরা-১ বি এল এন্ড এল আর ও, এগরারমহকুমা শাসকের নির্দেশে স্বপন নায়েকের বিরুদ্ধে এগরা থানায় অভিযোগ দায়ের করেন।ওই মামলায় তদন্তকারী অফিসার স্বপন নায়েককে গত দুই জানুয়ারি গ্রেফতার করে এবং পাঁচ দিন করে দুইবার রিমান্ডে নেয়।
স্বপন নায়েকের কাঁথি এসিজেএম আদালতে জামিন নাকচ হওয়ার পর তার আইনজীবী দিপক মিশ্র ও সিনিয়র আইনজীবী অসীম চক্রবর্তী কাঁথি দায়রা আদালতে এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জজ অজয়নন্দনাথ ভট্টাচার্য এর এজলাসে জামিনের আবেদন করেছিলেন । সেই আবেদনের আজ শুনানির দিন ধার্য ছিল। অপরপক্ষে সরকারি আইনজীবী ছিলেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মঞ্জুর রহমান খান।
দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আইনি শুনানি হওয়ার পর মাননীয় জজ সাহেব স্বপন নায়েক একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং পৌরসভার বর্তমান চেয়ারপার্সন । তিনি নিজ প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জমি হস্তান্তর করেছেন এবং জামিনে ছাড়া পেলে সাক্ষীদের উপর প্রভাব বিস্তার করতে পারেন এবং এই মামলার প্রয়োজনীয় প্রমাণাদি নষ্ট করতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলে অভিমত প্রকাশ করে জামিনের আবেদন খারিজ করেন।
স্বপন নায়েক দীর্ঘ ২৫ দিন হাজতবাস করছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য বর্তমানে জেল হাসপাতালে রয়েছেন।
সরকারি আইনজীবি মঞ্জুর রহমান খানকে স্বপনবাবুর জামিন নাকচ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জজ সাহেব আসামীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তদন্ত হওয়া কেস ডাইরি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এবং বিভিন্ন মামলার রেফারেন্স দিয়ে জাস্টটিফিকেশন অর্ডার দিয়েছেন।





