Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে পিঠে ও পুলি মেলা অনুষ্ঠিত হলো মহাসমারহে

নতুন ধানে নতুন প্রাণে চলো, মাতি পিঠে ও পুলির গানে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লক এর এলাকার বটতলায় বটতলা আনন্দময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮তম প্রতিষ্ঠা দিবসে আয়োজন করা হয়েছিল পিঠে ও পুলি মেলা। এই বিদ্যালয়ে ১৯৪৮ সালের পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে ৭৮ তম বছরে পদার্পণ করল। এই ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পৌষালী হাওয়ায় পিঠেপুলি মেলার আয়োজন করা হয়। এই পিঠেপুলি মেলা একটু অন্যরকম এই মেলায় অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। এই দিন ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের পিঠে পুলির স্টল বসিয়েছিল এবং ছাত্র-ছাত্রীরা কেনাকাটা করেছিল। এই দিন ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃষিকেশ দাস জানিয়েছেন তিনশাধিক ছাত্র-ছাত্রী এই পিঠে পুলি মেলায় উপস্থিত হয়েছিল। ৩০ টির অধিক ছাত্র-ছাত্রীরা স্টল বসিয়েছিল। বটতলা আনন্দময়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হৃষিকেশ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন।

এই দিন ছাত্র-ছাত্রীরা যেমন কেনাকাটায় ব্যস্ত ছিল, তেমনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও এলাকাবাসী কেনাকাটায় ব্যস্ত ছিলেন। শিক্ষক-শিক্ষিকাগন এই পিঠে পুলি মেলায় উপস্থিত হয়ে আপ্লুত এবং খুশি বলে জানা গেছে।

এই পিঠে পুলি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা স্টল বসিয়ে খুব খুশি এবং আনন্দিত তারা বলে আমাদের নিয়ে আসা পিঠে পুলি সব শেষ হয়ে গেছে। আমরা নিজেরাই হাতে তৈরি করে নিয়ে এসেছিলাম।

এই পিঠে পুলি মেলার মূল বক্তব্য ছিল স্বল্প মূল্যে হরেক রকম পিঠেপুলির স্বাদ খেয়ে দেখো ভাঙবে তোমার আনন্দেরই বাঁধ।

Related News