Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

২৪তম কাঁথি বইমেলায় গবেষক সম্মেলন 

আজ কাঁথি বইমেলা-র মূলমঞ্চে অনুষ্ঠিত হয় গবেষক সম্মেলন। সাত জন প্রখ্যাত গবেষক এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সকলে নিজ নিজ গবেষণার বিষয় নিয়ে আলোচনা করেন। চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের ইংরেজি ভাষার শিক্ষক ড.শুভেন্দু ঘোষের আলোচনার বিষয় ছিল নিও- হিউম্যানিজিম। কাঁথি মহকুমা রেডক্রস সোসাইটির সম্পাদক ডক্টর দিলীপ কুমার দাস– “বাংলা ছোটগল্পে আঞ্চলিকতা::বিভূতিভূষণ,মানিক, তারাশঙ্কর”—নিয়ে তথ্যপূর্ণ ও সরস আলোচনা করেন।

উচ্চশিক্ষা টেকনোলজির ব্যবহার নিয়ে আলোচনা করেন কল্যাচক সংস্কৃত কলেজের অধ্যাপক ড.কিংশুক সাহা। পারুলিয়া মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ড.অনুত্তম পরিয়ারী-র আলোচনার বিষয় ছিল—ফসল সংরক্ষণে কৃষকদের ভূমিকা।পূর্ব মেদিনীপুর জেলা-কে ভিত্তি করে তাঁর গবেষণা পরিচালিত হয়েছে।কাঁথি প্রভাতকুমার কলেজের রসায়ন বিভাগের অধ্যাপিকা ড.তিথি মাইতি তার গবেষণা বিষয় ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট কম্পাউন্ড ফর সাসটেনেবল হিউম্যান অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্ট। মুগবেড়িয়া কলেজের অধ্যাপক ডক্টর বিধান সামন্ত—“মাইক্রোপ্লাস্টিক পলিউশন এ্যাণ্ড ইটস রিমেডিয়াল”–এই বিষয়ের উপর বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন। গবেষক সম্মেলনের সভাপতি ছিলেন প্রাক্তন বিধায়ক তথা বিজ্ঞানী ডঃ রামচন্দ্র মণ্ডল মহোদয়। তার গবেষণার বিষয় হল,”রেসপন্স অফ হাইব্রিড সরগ্রাম টু মেজর নিউট্রিয়েন্টস টাইম এন্ড মেথড অফ নাইট্রোজেন অ্যাপ্লিকেশন অ্যাণ্ড প্ল্যান্ট পপুলেশন।”

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন নারায়ন বাকরা।।

Related News

Also Read