আজ দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার পাঁশকুড়া,মেচেদা সহ বিভিন্ন স্টেশন পরিদর্শনে এলে “নাগরিক প্রতিরোধ মঞ্চে”র পাঁশকুড়া ও মেচেদা শাখার পক্ষ থেকে বিভিন্ন স্টেশন এলাকার বেশ কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি প্রতিনিধিমূলকভাবে দেওয়া হয়।
দাবিগুলি হল ঃ-
পাঁশকুড়াঃ-
১) পাঁশকুড়ায় লেভেল ক্রসিং -এ ফ্লাইওভার নির্মাণ করতে হবে।
২) যতদিন না ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, ততদিন পর্যন্ত লেভেল ক্রসিং থেকে পশ্চিমদিকে রেলপুল পর্যন্ত রেল লাইনের উত্তরদিক বরাবর লিঙ্ক রাস্তা তৈরি করতে হবে।
৩) ফুট ওভার ব্রিজ এর কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
৪) পাঁশকুড়া স্টেশন থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত উন্নত ড্রেন সহ রাস্তা সংস্কার করতে হবে।
৫) রেল লাইনের উত্তর দিকে কনকপুর মোড়ে টিকিট কাউন্টার নির্মাণ করতে হবে।
ভোগপুরঃ-
১)অস্থায়ীভাবে নির্মিত লেবেল ক্রসিং দিয়ে ছোট গাড়ি চলাচল সহ জনসাধারণের যাতায়াত বন্ধ করা চলবে না। অবিলম্বে আন্ডারপাশ বা স্থায়ীভাবে লেবেল ক্রসিং নির্মাণ করতে হবে।
২) প্ল্যাটফর্মে প্রয়োজনীয় সংখ্যক শেড,শৌচাগার নির্মান করতে হবে।
মেচেদাঃ-
১) অস্বাভাবিকভাবে দেরীতে চলা আপ ও ডাউন ট্রেনের যাতায়াত টাইম টেবিল অনুসারে নিয়মিত চালুর বন্দোবস্ত করতে হবে।
২) মেচেদা স্টেশন থেকে চিমুটিয়া পর্যন্ত রাস্তার অবশিষ্টাংশ পিচিং করতে হবে।
৩) স্টেশনের উত্তর দিকে গোপালগঞ্জ হাইস্কুলের কাছে রামওয়ে নির্মাণ করতে হবে।
৪) মেচেদা স্টেশনে স্টীল-ইস্পাত-রূপশ্রী এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে।
প্রতিনিধিদলে ছিলেন, নাগরিক প্রতিরোধ মঞ্চের জেলা আহ্বায়ক মধুসূদন বেরা, সুব্রত দাস,সহিদ খান, তপন নায়ক প্রমুখ ।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নিম্নোক্ত দাবীতে অনলাইনে ডি.আর.এম.কে স্মারকলিপি দেওয়া হয়।
দাবীগুলি হলঃ-
১) কোলাঘাট ফুলবাজারে মেঝে-শেড-পর্যাপ্ত আলো-পানীয় জলের বন্দোবস্ত সহ বাজারটিকে আধুনিক ফুলবাজার হিসাবে গড়ে তুলতে হবে।
২) ফুল পাঠানোর জন্য মেচেদা স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ দিতে হবে ও ফুল পাঠানোর জন্য কোটা পদ্ধতি চালু করতে হবে।
ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রেল দপ্তর প্রতিদিন প্রতি চাষীর কাছ থেকে ১০ টাকা “ফেরিওয়ালা টিকিট” বাবদ অর্থ আদায় করলেও বাজারে নেই মেঝে,শেড,পর্যাপ্ত আলো,পানীয় জল,শৌচাগারের বন্দোবস্ত।
ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন, নাগরিক প্রতিরোধ মঞ্চের জেলা আহ্বায়ক মধুসূদন বেরা, সুব্রত দাস, সহিদ খান, তপন নায়ক প্রমুখ ।







