Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। সোমনাথ বেরাকে না ছাড়লে প্রার্থী নয়,স্পষ্ট হুমকী স্থানীয় নেতৃত্বের ।।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকে তৃনমূলের প্রার্থীদের মনোনয়ন জমা নিয়ে বিবাদ চরমে ।এর উপর জেলা পরিষদের প্রানী ও মৎস কর্মাধ্যক্ষ সোমনাথ বেরাকে পুলিশ আটক করায় সেই বিবাদ আরো চরমে উঠেছ ।বুধবার রাত্রে
সোমনাথ বেরার অনুগামীরা প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখায় ।
তমলুক পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতি সহ ১২ অঞ্চলের অঞ্চল সভাপতি সহ তৃণমূলের বিভিন্ন পদাধিকারীরা পদত্যাগপত্র জমা করেন।তাঁরা হুমকী দিয়ছেন সোমনাথ বেরাকে ছাড়া না হলে মনোনয়ন দাখিলে কোন রকম সাহায্য করবেনা।

আজ বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।স্বাভাবিক কারনে তমলুক ব্লকে শাসক দল সব আসনে প্রার্থী দিতে পারবেনা কিনা সেই নিয়ে সংশয় তৈরী হয়েছে

Related News

Also Read