Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার আলোচনা ও কর্মশালা 

 

 প্রদীপ কুমার সিংহ

 শনিবার দুপুরে বারুইপুর পদ্মপুকুরে কো- অডিয়েশন কমিটির অফিসে বিজ্ঞান সচেতনতা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আলোচনা ও কর্মশালার এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি পরিচালনা করে সারা ভারত বিজ্ঞান যুক্তিবাদী সংস্থা বারুইপুর শাখা। এই সংস্থা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন বিজ্ঞানকে উন্নতি না করলে সমাজ আরো পিছিয়ে যাবে। কিছু কুসংস্কার সমাজকে দখল করে রেখেছে,তার জন্য বিজ্ঞানের প্রয়োজন। বিজ্ঞান সংস্কার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। কোন ব্যক্তিকে যদি সাপে কামড়ায় তাকে ওঝার কাছে না গিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। রাজনৈতিক নেতারা যেভাবে ধর্মকে কাজে লাগিয়ে সরকার গঠন করছে, ক্ষমতায় থাকছে এক বছর, দু বছর,চার বছর, পাঁচ বছর,দশ বছর সেটা বন্ধ করতে হবে। আমরা মনে করি এই ধর্মকে হাতিয়ার করা যেসব লোক এইসব কাজ করছে তা যদি বন্ধ করতে পারি তাহলেই আগামী দিনে বিজ্ঞান এগিয়ে যাবে।

 

জি

এই অনুষ্ঠানে বিশিষ্ট ডাক্তার দ্বারা বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবির হয় সেখানে বেশকিছু ছাত্র-ছাত্রী আসে তাদের ব্লাড টেস্ট করা থ্যালাসেমিয়ার রোগ আছে কিনা। সেই সঙ্গে কিছু মানুষ আসে তাদের সুগার ব্লাড প্রেসার প্রভৃতি জিনিস টেস্ট করে। এই অনুষ্ঠানটি শুরু হয় দুপুর দুটো সময় তা বৈকাল পাঁচটায় পর্যন্ত চলে।

 

এই সংস্থার সম্পাদক আব্দুল জমাদার বলেন এই অনুষ্ঠানে ব্লাড টেস্ট, ওজন, থ্যালাসেমিয়া টেস্ট, সিবিআর সিস্টেম টেস্ট মানে কোন মানুষের শ্বাসকষ্ট হলে তাকে কি কি ওষুধ দেওয়া যায় তার একটি আলোচনা হয়। সেই সঙ্গে তিনি বলেন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বা প্রাকৃতিক সিজিং চেঞ্জ হলে মানুষ অসুস্থ হয় তখন ঔষধের দরকার লাগে কি ঔষধ খেতে হবে তার আলোচনা হয় ডাক্তার দ্বারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিছু স্টুডেন্ট, রেল যাত্রী, হকার, সাধারণ মানুষরা।

Related News

Also Read