Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির উদোগে দেশীয় প্রজাতির ফলের চারা বিতরণ 

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির ব্যবস্থাপনায় কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় আজ আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোড়াঘাটা গ্রামে ২৬৭ টি পরিবারে ৩১৯৬ টি দেশীয় প্রজাতির ফলের চারা লেবু,,আম,চালতা,কালোজাম, কুল,আশফল, বেদানা ,নিম চারা দেওয়া হয়।

এই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাটার পঞ্চায়েত সদস্য শংকর বারিক,ফুলবাড়ি গ্রামের পঞ্চায়েতে সদস্য অবনী মন্ডল, ঘোড়াঘাটা হাইস্কুলে কমিটি সদস্য স্বরূপ মন্ডল, স্বদেশ রঞ্জন ভূঞা প্রাপ্তন শিক্ষক ঘোড়াঘাটা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেক সামসুল দপ্তরী সম্পাদক উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতি ।

স্বদেশ রঞ্জন ভূঞা বলেন আমরা যদি গাছ না লাগাই তাহলে অক্সিজেন ঘাটতি হবে কারণ গাছ অক্সিজেন দেয় ,কাবনডাই অক্সাইড গ্রহন করে,তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের গাছ লাগানোর প্রয়োজন।

উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির সম্পাদক শেখ সামসুল দপ্তরী বলেন কাজলা জনকল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই ঘোড়াঘাটা ও ফুলবাড়ী গ্রামে চারা দেওয়া জন্য। কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে উপস্থিত মঞ্জুশ্রী মাইতি ,চন্দ্র শেখর ঘাড়া, টুকুরানী বেরা, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন সহ -সম্পাদক তাপস কুমার জানা ও কমিটি সদস্য ও সদস্যা বৃন্দ। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপকূলীয় প্রাইমারি মৎসজীবী সমবায় সমিতির সভাপতি স্বপন কুমার পন্ডা ।

Related News

Also Read