Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

ধর্ষিতার ছেলেকে গ্রেপ্তার করার প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি।

প্রদীপ কুমার সিংহ :- কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে বিড়াল অঞ্চলে এক মহিলাকে ধর্ষণ করে পাশের বাড়ি এক পুরুষ। সেই ধর্ষণের অভিযোগ করে বারুইপুর থানায়। কিন্তু ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করে সেই সঙ্গে ধর্ষিতার ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে সোমবার বারুইপুরের রাস্তা অবরোধ বিজেপির।
বারুইপুরে মহিলাকে ধর্ষণের ঘটনায় নির্যাতিতার ছেলেকে গ্রেফতারের ঘটনায় বারুইপুর থানার সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করলো বিজেপি মহিলা মোর্চা। নেতৃত্ব রয়েছেন মহিলামর্চারর সভানেত্রী ফাল্গুনী পাত্র । অবিলম্বে নির্যাতিতার ছেলের মুক্তির দাবি তোলেন। ফাল্গুনী পাত্র বলেন গত বৃহস্পতিবার এক মহিলা ধর্ষিত হয় অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল এক কর্মীর বিরুদ্ধে। যদিও সেই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত । ধর্ষিতা ছেলেকে গ্রেফতার করে অবিলম্বে ওই ছেলেকে মুক্তি দিতে হবে এই দাবিতে পথ অবরোধ ও ও গণ অবস্থান বিক্ষোভ করে। প্রায ৩০ মিনিট ধরে পথের ওপর বিজেপি কর্মীরা বসে পড়ে।

কিন্তু ধর্ষিতা ছেলে সাংবাদিকদের বলেন আমি আগে বিজেপি করতাম এখন আমি সাধারণ ছেলে। আমি এখন বিজেপি করি না।

Related News

Also Read