Select Language

[gtranslate]
২রা মাঘ, ১৪৩২ শুক্রবার ( ১৬ই জানুয়ারি, ২০২৬ )

অত্যাচার বন্ধ না হলে উড়িষ্যা বয়কটের ডাক বাংলা পক্ষের

প্রতিবেশী রাজ্য উড়িষ্যার বিজেপি সরকারিকে উড়িষ্যা সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে তীব্র আক্রমণ শানালো বাংলা পক্ষ। প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় কর্মরত বাঙালীর উপর অত্যচারের প্রতিবাদে ধিক্কায় মিছিল করলো বাংলা পক্ষ। ডাক দিল বাঙালি জাতিকে এক হওয়ার ও উড়িষ্যায় পর্যটন বন্ধ করার।

এদিন উড়িষ্যা – বাংলা বর্ডার অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় পদযাএা করলো বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা। এদিন মিছিলে শতাধিকের বেশি বাঙালি পা মেলান। দিঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এই মিছিল, এখান থেকে উড়িষ্যা সীমান্ত সংলগ্ন এলাকা ঘুরে দিঘা’র জাহাজবাড়ি সামনে মিছিলের সমাপ্তি হয়। মিছিলে উড়িষ্যার কর্মরত এই রাজ্যের বাঙলীদের উপর অত্যচারের প্রতিবাদ জানিয়ে স্লোগান তোলেন তাঁরা। এরপর অনুষ্ঠিত হয় “বাংলা পক্ষের” পথসভা।

“বাংলা পক্ষ”র সাধারণ সম্পাদক গর্গ চটোপাধ্যায় ও “বাংলা পক্ষ” সংগঠনের সম্পাদক কৌশিক মাইতি এদিন দাবি করেন, উড়িষ্যায় বাঙলী অত্যচার বন্ধ না হলে, উড়িষ্যা থেকে এরাজ্যে আসা কর্মীদের বয়কট করার। বলেন কারণ আমরা আইন মানি।তাঁরা বলেন অবিলম্বে প্রতিবেশী রাজ্যে বাঙ্গালীদের উপর অত্যাচার বন্ধ না হলে উড়িষ্যার টোটোকে দিঘায় ঢুকতে দেওয়ার ও উড়িষ্যার দোকান থেকে কিছু না কেনার এবং উড়িষ্যার পর্যটন বন্ধের দাবি তোলেন তাঁরা।

Related News

Also Read