Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির।

শনিবার  আইএনটিটিইউসি অনুমোদিত পূর্ব মেদিনীপুর জেলার  কাঁথি রসুলপুর অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো।  রসুলপুর বাস্ট্যান্ডে  মুমূর্ষ রোগীদের পাশে থাকার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ মানুষদের জন্য নতুন বস্ত্র বিতরণ কর্মসূচী করা হল।
রক্তদান শিবির উদ্বোধন করেন কাঁথি শহর তৃণমুল কংগ্রেস কমিটির সহ সভাপতি ইমরান আলি খাঁন বস্ত্র বিতরন কর্মসূচি উদ্বোধন করলেন ইউনিয়নের সভাপতি তথা কাঁথি পৌরসভার কাউন্সিলর  অতনু গিরি।উপস্থিত ছিলেন শ্রমিক নেতা প্রদীপ লালা,সেক জামসেদ,সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য সকলকে ধন্যবাদ জানান সম্পাদক হানিফ আলী খান।এই শিবিরে অর্ধশতাধিক রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংক। এখানে শতাধিক মানুষকে নতুন বস্ত্র দেওয়া হয।

Related News

Also Read