Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

ভগবানপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে সভা শান্তনু ঠাকুরের

 

ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের সমর্থনে এসে আক্রমণাত্মক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ নম্বর ব্লকের ইটাবেড়িয়াতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় তৃণমূলকে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, “এই সরকার পরিবর্তন একেবারেই জরুরী। জিহাদারা যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালেচ্ছে, আমরা তা গুণে গুনে সুদে-আসলে হিসেব নেবো।”

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ বর্তমান ঋণে জর্জরিত। পাশাপাশি, শিক্ষিত যুবক-যুবতীদের কোন কর্মসংস্থান নেই। তাই বেকাররা দিশেহারা। তাই এবার বাংলায় পরিবর্তন ঘটাতে হবে।” এদিনের সভা থেকে ভগবানপুর বিধানসভার পক্ষ থেকে বিজেপির ইস্তেহারও প্রকাশ করা হয়। এদিনের সভায় উপচে পড়ে ভিড় ছিল ছোখে পড়ার মতো।

Related News

Also Read