Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিস্কুটের প্যাকেটের আড়ালে ৩১৫ কেজি গাঁজা উদ্ধার , ধৃত দুই

 

প্রদীপ কুমার সিংহ

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বুধবার রাতে একটি চার চাকার গাড়ি আটক করে ও দুজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর চার চাকার গাড়িটি কোরিয়ার ভ্যান গাড়ি করে বিস্কুটের প্যাকেটের আড়ালে অভিনব কায়দায় (গাঁজা) অবৈধ মাদকদ্রব্য পাচারের চেষ্টায় করে। গাড়ির দিকে ধরে এবং তল্লাশি করে গাড়িটির ভেতর থেকে ৩১৫ কেজি (গাঁজা) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে। বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। ধুলাগড় থেকে বারুইপুর আসার পথে মল্লিকপুর পঞ্চায়েত এলাকার আখনা অঞ্চলে একটি কোরিয়ার ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় মোট ৩১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য (গাঁজা)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আসিফ আলম মোল্লা ও অনিকেত নস্কর নামে দুই অভিযুক্তকে। ধৃত ব্যক্তিদের বাড়ি বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটি কমলপুরে ও পঞ্চানন তলা এলাকায়।

পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ধৃতরা কেরিয়ার ভ্যানে করে বিস্কুটের প্যাকেটের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিল। গাড়ির ভেতরে বিশেষ চেম্বার তৈরি করে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল, যাতে সহজে ধরা না পড়ে। চেম্বারের সামনে বিস্কুটের প্যাকেট দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল যাতে সহজে কেউ বুঝতে না পারে। পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে এবং তল্লাশিতে মাদক উদ্ধার হয়। গাড়ির ভেতরে এক্সট্রা বিশেষ চেম্বার ভেঙে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা)উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশ এন ডি পি এস এর মামলা রুজু করেছে। যেহেতু এই মামলা বারুইপুর মহকুমা আদালতে হয় না তাই ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়। এই পাচারের সঙ্গে আর কেউ জড়িত কি না, বড় কোনও পাচারচক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আলিপুর মহকুমা আদালতে মহামান্য বিচারকের কাছে ১৪ দিনের পুলিশি হেফাজতে ঢাকার আবেদন জানায়।

Related News