Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। মুদি দোকানের আড়ালে বেআইনি মদের ব্যবসাঃ ভাঙচুর করলো মহিলারা ।।

সামনে মুড়ির দোকান,আর পেছনে বেআইনী মদের ব্যাবসা।শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঠেক ভাঙ্গলো গ্রামের মহিলারা।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চন্দ্রামেড় গ্রামের ।


পরিকল্পিত ভাবে মুদি দোকানে বাজার করতে আসেন এলাকার স্থানীয় কয়েকজন মহিলা। এরপর সেই দোকানে মদ বিক্রি হচ্ছে দেখে এলাকার অন্যান্য মহিলাদের খবর দেন ওই মহিলারা। এলাকাবাসী ওই দোকানদারের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান দোকানের সামনে।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামের প্রাথমিক স্কুলের সামনে কোলাঘাটগামী গ্রামীণ সড়কের ধারে একটি মুদির দোকানে আড়ালে মদের ব্যবসা চালাচ্ছিল। গ্রামে মদ বন্ধের দাবিতে গত বুধবার বাসিন্দারা তমলুক থানার গঙ্গাখালী থেকে ধলহরা সুলিশপাড়া বাজার পর্যন্ত একটি সচেতনতা মূলক মিছিল করেছিল। এরপর ওই এলাকায় থাকা কয়েকটি অবৈধ মদ বিক্রির দোকান থাকলেও তারা মদ বিক্রি বন্ধ করে দেয় কিন্তু ওই মুদি দোকানে শুক্রবারও মদ বিক্রির খবর পেয়ে মহিলারা জোট বেঁধে গিয়ে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করেন, মালিক অবশ্য আগেই পালিয়ে যায়। ক্ষুব্ধ বাসিন্দারা ঐ মদের দোকানে সামনে মদের বোতল ভাঙচুর করে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Related News

Also Read