দূষণ প্রতিরোধ সবুজ বাঁচানোর বার্তা নিয়ে বাগনান থেকে হেঁটে ও দৌড়ে এক ঝাঁক শিশু ও যুবক পৌঁছালো দিঘা পর্যটন শহরে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ।
বাগনান অ্যাথলেটিক ক্লাবের সদস্যবৃন্দ ভোর পাঁচটায় দিঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা দিঘা শহরে নটা ৩৬ মিনিটে এসে পৌঁছায়।
দিঘা শহরে এসে স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে পরিবেশ বার্তা ছড়িয়ে দেয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয় এই দলের মধ্যে সর্বনিম্ন ১০ বছর ও সর্বোচ্চ ২৭ বছর বয়সী শিশু ও যুবক মিলে দশজনের একটি দল এসেছে দিঘাতে।

Post Views: 91





