Select Language

[gtranslate]
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২১শে মে, ২০২৬ )

ষষ্টীতে ফুলের দাম আকাশছোঁয়া।

সাম্প্রতিক নিম্নচাপজনিত বর্ষনে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, হাওড়া,নদীয়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গের কয়েকটি জেলার ফুলচাষ ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। ফলস্বরূপ শারদীয়া মরশুমের শুরু ষষ্টীতে পদ্ম সহ সমস্ত ফুলের দাম আকাশছোঁয়া। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট,দেউলিয়া সহ বিভিন্ন ফুলবাজারে আজ রজনীগন্ধা ৪০০টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। বেল ১১০০ টাকা,জুঁই ১২০০ টাকা, দোপাটী ১৭৫ টাকা,অপরাজিতা ৪০০ টাকা, লাল গাঁদা ২০০ টাকা, হলুদ গাঁদা ২৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া পদ্ম ৩০ টাকা, জবা ১.২০ টাকা, গোলাপ ৬ টাকা প্রতি পিস বিক্রি হয়েছে। তিন ফুট সাইজের লাল গাঁদার মালা ৩০ টাকা, হলুদ গাঁদার মালা ৩৫ টাকা প্রতি পিস বিক্রি হয়েছে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, একদিকে বর্ষার সময় প্রচন্ড গরম, তারপর বেশ কয়েকদিন ধরে মেঘলা আবহাওয়ার কারনে ফুলের উৎপাদন ব্যহত হচ্ছিল। তার উপর বন্যা ও সাধারন বৃষ্টিতে উপরোক্ত জেলার বিভিন্ন ব্লকগুলির ফুলবাগানে জল জমে ফুলের চাষ ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছে। যার প্রভাবে শারদীয়া পূজা মরশুমে ফুলের যোগানে বিঘ্ন ঘটেছে। সে কারনে ফুলের দাম আকাশছোঁয়া।
নারায়ণবাবু বলেন, আগামী কালীপূজা পর্যন্ত ফুলের দাম প্রায় একই রকম থাকার সম্ভবনা রয়েছে।

Related News

Also Read