Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের নতুন এটিএম পরিষেবা

সাড়ম্বরে এটিএম এর উদ্বোধন হলো এগরায়। প্রায় ১০০ বছরের প্রাচীন বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের নতুন এটিএম পরিষেবা চালু হলো আজ থেকে।

এদিন বিকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘা মোড়ে বিজয় কমপ্লেক্সে এটিএম পরিষেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান তথা কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। এদিন অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে অতিথিদের সম্মান জানায় ব্যাংক কর্মীরা।

 

অনুষ্ঠানের শেষে ফিতে কেটে, নারকেল ফাটিয়ে এটিএম পরিষেবা চালু করেন ব্যাংকের চেয়ারম্যান। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থ সারথি দাস, সমাজসেবী নিখিলেশ দাস, আলোক মহামাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন আগের বছর এই ব্যাংকের ১০০ বছর পূর্তি হবে। আমরা ব্যাংকের পক্ষ থেকে অসংগঠিত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা ১ লক্ষ টাকা করে ঋণ দেবো। পাশাপাশি জেলায় আরো কিছু ব্যাংকের শাখা ও এটিএম চালু করার ভাবনাচিন্তা রয়েছে। তিনি ব্যাংকের সমস্ত কর্মী ও গ্রাহকদের আরো দৃঢ় সুসম্পর্ক তৈরী করার কথা বলেন। আগামীদিনে এই ব্যাংক বেশ কিছু নতুন পরিষেবা চালু করবে বলে জানিয়েছেন সুপ্রকাশ গিরি।

Related News

Also Read