পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে গৃহস্থ বাড়ির ঘরের তালা ভেঙ্গে সর্বোচ্চ লুট করে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতকারীরা। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি শহরে ১১ নম্বর ওয়ার্ডের মনোহরচক এলাকার বঙ্কিম পল্লীতে। তুষার রায় একদিনের জন্য মেয়ের বাড়ি সুন্দরবনে বেড়াতে যায়। আজ সকালে ফিরে এসে দেখে বাড়ির বড় বড় তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে সমস্ত কিছু লুট করে নিয়ে পালিয়ে গেছে। নগদ ৫০০০০ টাকা সহ সোনার গহনা গাটি নিয়ে পালিছে বলে তুষার বাবু জানিয়েছেন।
থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে। এই ঘটনায় বঙ্কিম পল্লীতে শুরু হয়েছে আতঙ্কের পরিবেশ। কাঁথি শহরে এইভাবে একাধিকবার ঘরের তালা ভেঙ্গে লুট করে নিয়ে পালানোর ঘটনা ঘটেছে। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা।

Post Views: 67





