Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার গ্ৰেফতার এক ব্যক্তি।

পুলিশকে মারধর ও সরকারি কাজে বাঁধা দানের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। অভিযোগ গত ১০ মার্চ রাজনৈতিক উত্তেজনা থামাতে গেলে পুলিশকে মারধর করে উত্তেজিত জনতা। সেই ঘটনার অভিযোগে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কয়েকজন অভিযুক্ত আত্মগোপন করে থাকে। শুক্রবার খেজুরির তালপাটিঘাট থানার  পুলিশ অভিযান চালিয়ে সৌরভ সরকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।

আজ শনিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন। অভিযোগ বেশ কিছুদিন সৌরভ সহ অন্যান্যরা আত্মগোপন করে রয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related News

Also Read