Select Language

[gtranslate]
২৬শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ৯ই এপ্রিল, ২০২৬ )

এগরার দেশবন্ধু পঞ্চায়েত এলাকায় জনসংযোগ বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর

নির্বাচনের রণভেগ বেজে উঠতেই খাওয়া-না খাওয়া ভুলে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। পিছিয়ে নেই ২১৮ এগরা বিধানসভার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বুধবার সকাল থেকেই তিনি প্রচার চালালেন এগরা-২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের আমিপাড়া, রুকমিণিপুর, সাহারদা, কেউটগ্যেড়া, এরেন্দা-সহ একাধিক গ্রাম সংলগ্ন এলাকায়।

সকাল থেকেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। লক্ষ্য একটাই— সাধারণ মানুষের মন জয় করা। আমিপাড়া থেকে শুরু করে এরেন্দা গ্রাম, প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ছেন তিনি। শুনছেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা। বিশেষ করে এলাকাবাসীরা বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর কাছে রাস্তাঘাট, নিকাশি, পানীয়জল-সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। সমস্ত প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন বিজেপি প্রার্থী তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এদিন প্রচার চলাকালীন এক অন্য ছবি ধরা পড়ল। গ্রামের বয়স্কদের আশীর্বাদ নিতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। তবে দিব্যেন্দু অধিকারীর দাবি, এগরার মানুষ এবার পরিবর্তনের পক্ষেই রায় দেবেন। এলাকার উন্নয়ন এবং কর্মসংস্থানকে সামনে রেখেই তিনি তাঁর জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী।

বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তবে সাধারণ মানুষের ভালোবাসা এবং উষ্ণ অভ্যর্থনা পেয়ে দিব্যেন্দু এবং তাঁর অনুগামীরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এখন দেখার, ভোটের বাক্সে এই প্রচারের প্রতিফলন কতটা পড়ে।

Related News

Also Read