Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

গ্রামীন মানুষের আর্থিক বিকাশে চারামাছ বিতরণ ।।

গ্রামীন মানুষদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে ‘আত্মা’ প্রকল্পে চারামাছ বিতরণ করা হল।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লক মৎস্য দফতরের উদ্যোগে সোমবার বালিঘাই বিডিও অফিস প্রাঙ্গণে এই চারামাছ বিলি করা হয়।



স্থানীয় ব্লক প্রশাসন সূত্রের জানা গেছে, এ দিন মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের ভাটদা এলাকার দশজন উপভোক্তাকে ১০ কেজি মাছের চারা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মাছের খাওয়ার ও চুন দেওয়া হয়েছে।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন এগরা ২ব্লকের বিডিও কৌশিষ রায়, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, ব্লকের জয়েন্ট বিডিও সিদ্ধার্থ ভট্টাচার্য প্রমুখ।

গ্রামীন মানুষদের অর্থনৈতিক বিকাশে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষেরা

Related News

Also Read