Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে হলদিয়ার সুতাহাটায় আক্রান্ত বিজেপির জেলা পরিষদের প্রার্থী ।।

ভোটের প্রচারে বেরিয়ে জেলা পরিষদের বিজেপি প্রার্থী আনন্দময় অধিকারী তৃনমূল কর্মীদের হাতে প্রহৃত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো সুতাহাটায়। বিজেপি নেতৃতের দাবি বৃহস্পতিবার
হলদিয়ার সুতাহাটা ব্লকের জয়নগর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ বানেশ্বরচক গ্ৰামে একটি ভোটের প্রচার করেছিলেন জেলা পরিষদের বিজেপি প্রার্থী আনন্দময় অধিকারী,মণ্ডল সভাপতি
প্রদীপ সাহু সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী।অভিযোগ সেই সময়ে হঠাৎ করেই একদল তৃণমূল কর্মী তাদের ওপর চড়াও হয়।ভোটের প্রচার করতে বাধা দেয়। তারপরেই বেধড়ক মারধর
করেন।জেলা পরিষদের প্রার্থী বাম হাতে চোট পেয়েছেন। এছাড়াও একাধিক কর্মী আহত হয়েছেন।

এই ঘটনার পরেই শুক্রবার সকালে আহত প্রার্থীর বাড়িতে যান বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা।
ইতিমধ্যে আহত প্রার্থী স্থানীয় দুর্গাচক থানার অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন কেও অভিযোগ জানিয়েছেন।
ভোটের আগে পুনরায় এলাকায় ২০১৮ সালের মতো সন্ত্রাস শুরু করেছে তৃণমূল কর্মীরা।যা নিয়ে হলদিয়ার মহাকুমাশাসক কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে দলের তরফে

যদিও তৃনমূল দাবি করেছে এটা বিজেপির মিথ্যাচার। নিজেদের বিবাদকে তৃনমূলের উপর চাপিয়ে নাটক করছে

Related News

Also Read