Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। নাবালিকাকে অপহরনে অভিযুক্ত যুব নেতা আনন্দ দাস ।।

নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠলো রাজ্যের শাসকদলের এক যুব নেতার বিরুদ্ধে । অভিযোগ সাঙ্গপাঙ্গদের নিয়ে রাতের অন্ধকারে নাবালিকার বাড়িতে চড়াও হয় অভিযুক্ত যুব নেতা।তারপর নাবালিকার মা-বাবাকে মারধর করে নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই অভিযুক্ত নেতা।ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।



পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কৈথড় গ্রামের বাসিন্দা যুব তৃনমূল কংগ্রেসের নেতা আনন্দ দাস।বছর ৩০ এর এই যুবক বিজয়া দশমীর রাতে মারিশদা থানা এলাকার মশাগাঁ গ্রাম থেকে নবম শ্রেনীর ছাত্রী তথা ১৬ বছরের এই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ।

মারিশদা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত এফ-আই-আর করেছে নাবালিকার বাবা গদাধর ভূঁইঞ্যা। শুক্রবার দুপুরে যুব নেতার বাড়িতে দুই থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়। কিন্তু পুলিশ গিয়ে তার বাড়িতে দেখতে পায় বাড়িতে জনমানষ শূন্য। সবাই গা ঢাকা দিয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি শুরু করেছে। অপরদিকে নাবালিকার বাবা-মা সহ তার গোটা পরিবার চরম দুশ্চিন্তায় প্রহর গুনছেন।

Related News

Also Read