প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তত বারইপুর কল্যাণপুরে দিশা প্রতিবন্ধী স্কুলে রবিবার বিকালে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ হুইলচেয়ার বিতরণ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার তৃণমূলের সাংসদ শুভাশিস চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস ,বিশিষ্ট সমাজসেবী সুশান্ত নস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠানে শুধু হুইল চেয়ার দেওয়া হয়নি এখানে শীত বস্ত্র ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০২ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের এই হুইলচেয়ার বিতরণ করা হয়।
এই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন দিশা প্রতিবন্ধী স্কুলের এই কাজ তার খুবই ভালো লেগেছে। তিনি এই স্কুল সম্বন্ধে বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করবেন যাতে এই স্কুলটা আরো ভালোভাবে চলে তার জন্য।

স্কুলের কর্ণধার মধুসূদন মন্ডলকে প্রশ্ন করলে তিনি বললেন এই স্কুলের জেলা বিভিন্ন জায়গা থেকে ছাত্র-ছাত্রী আসে ।বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য প্রত্যেক বছরই এমন অনুষ্ঠান করে। তাছাড়া এদেরকে নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান করেছিলেন। প্রায় প্রত্যেক মাসেই এই বিশেষ সম্পন্ন মানুষের খাদ্য সংগিক বিতরণ করা হয় এখান থেকে।এতে করে এই ছাত্র-ছাত্রী অভিভাবকরা খুবই খুশি হয়।






