Select Language

[gtranslate]
২রা মাঘ, ১৪৩২ শুক্রবার ( ১৬ই জানুয়ারি, ২০২৬ )

পারিবারিক সহায়তা কেন্দ্রের ৭৬তম ত্রৈমাসিক সভা হল

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের পারিবারিক সহায়তা কেন্দ্রের ৭৬তম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় শুক্রবার।

সমাজে নারী ও শিশু কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এই কেন্দ্র দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে। প্রতি ত্রৈমাসিকে সভায় সমাজের নানা সমস্যার সমাধান খুঁজে বের করার এক গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সদস্য গগন চন্দ্র গিরি। উপস্থিত ছিলেন সংস্থার সদস্যা অঞ্জলী পাত্র, মহিলা থানার পক্ষ থেকে রুমা মন্ডল, পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রতিনিধি সৌরভ হাজরা, লোক আদালতের আধিকারিক অভিজিৎ চক্রবর্তী, কাজলা জনকল্যাণের দিপালী পন্ডা, গঙ্গাধরচক ও দেওয়ানচক বিবেকানন্দ ক্লাবের পরামর্শদাতা সুদীপ্ত মন্ডল, ২০ নং ওয়ার্ডের সম্পাদক সিদ্ধেশ্বর প্রধান, অমৃত প্রধান, সাংবাদিক সিদ্ধেশ্বর পয়ড়্যা, সঞ্জিত রঞ্জন দাস এবং ব্যবহারজীবী গৌতম কুমার সাহু।

সভায় দুই পরামর্শদাতা সুমিত দাস ও সুমিতা জানা সাম্প্রতিক সময়ে উঠে আসা কয়েকটি জটিল কেস নিয়ে বিশদ আলোচনা করেন। দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, নারী নির্যাতন, শিশুদের সুরক্ষা এবং সামাজিক অবক্ষয়ের নানা দিক উঠে আসে সেই আলোচনায়। এ প্রসঙ্গে লোক আদালতের আধিকারিক অভিজিৎ চক্রবর্তী আইনি দিকগুলি স্পষ্ট করে বক্তব্য রাখেন, আর মহিলা থানার প্রতিনিধি রুমা মন্ডল নারীর নিরাপত্তা রক্ষায় পুলিশের উদ্যোগ নিয়ে বিস্তারিত জানান। সভায় উপস্থিত অন্যান্য অতিথিরাও তাদের অভিজ্ঞতার আলোকে মতামত প্রদান করেন। পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রতিনিধি সৌরভ হাজরা গ্রামীণ স্তরে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা নিয়ে আলোকপাত করেন। কাজলা জনকল্যাণের দিপালী পন্ডা এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভা জুড়ে একাধিক মতবিনিময়ের মধ্য দিয়ে স্পষ্ট হয় যে, সমাজের প্রতিটি স্তরের সক্রিয় সহযোগিতা ছাড়া নারী ও শিশু কল্যাণ সম্ভব নয়। পরিশেষে সভার সভাপতি গগন চন্দ্র গিরি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কেন্দ্রের কার্যক্রম আরও কার্যকর হবে যখন প্রশাসন, আইন, পুলিশ, এনজিও এবং স্থানীয় সমাজ একসঙ্গে কাজ করবে।

Related News

Also Read