Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

রাজেন্দ্রচকে পুলিশি অভিযানে আতংক,পরিদর্শনে সৌম্যেন্দু

ধান কাটার বিবাদকে কেন্দ্র করে রাজেন্দ্রচকে পুলিশের উপর আক্রমন চালিয়েছিল গ্রামবাসীরা। পরে এগরা থানার পুলিশ বাহিনী আক্রমনকারীদের ধরতে গ্রামে অভিযান চালায়। বেশ কয়েকজনাকে গ্রেপ্তার করেছে এগরা থানার পুলিশ।

গ্রামবাসির অভিযোগ পুলিশ দোষীদের ধরতে অভিযান চালানোর নামে লুটপাট, অত্যাচার চালাচ্ছে। সেই ঘটনায় রাজেন্দ্রচক

গ্রাম পরিদর্শনে এলেন সৌমেন্দু অধিকারী সহ বিজেপির ৫ প্রতিনিধি দল। তাঁরা অত্যাচারিত পরিবারগুলির লোকেদের সাথে দেখা করেন। যদিও গ্রাম পুরুষশুন্য হয়ে রয়েছে।

কাঁথির সাংসদ সৌমেন্দু আধিকারিকে দেখে কান্নায় ভেঙে পড়ে এক মহিলা। ঐ মহিলা সাংসদকে জানান এখানে তৃণমূলের মদতে পুলিশ আমাদের উপর অত্যাচার করছে। বাড়ির জিনিসপত্র ভেঙে দিচ্ছে। লুটপাট চালাচ্ছে। আমাদের আপনি বাঁচান। সৌমেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

Related News

Also Read