মহাসমারোহে ১৮৯ তম শ্রীশ্রী রামকৃষ্ণদেবের জন্ম তিথি উদযাপিত হল পূজা পাট ও ভক্ত সমাবেশের মধ্য দিয়ে কাঁথি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন এ এবং কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদাশ্রমে। মঙ্গলবার ভোরে মঙ্গলারতি ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে ভজন ও বর্ণাঢ্য শোভাযাত্রা কাঁথি শহর পরিক্রমা করে। পূজা, চণ্ডীপাঠ ও হোম ভক্তদের অঞ্জলি দান হয়।ধর্ম আলোচনা, ভক্ত সমাবেশ ও ও প্রসাদ বিতরণ হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজী মহারাজ ও ইনস্টিটিউট অফ কালচারের নিবেদিতা চেয়ার অধ্যাপক শক্তিপদ মিশ্র প্রমুখ।
বিকাল থেকে চলে সংগীত, ধর্ম আলোচনা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়েছেন মিশনের অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দজী মহারাজ এই উৎসব চলবে তিন দিন ধরে বৃহস্পতিবার পর্যন্ত। একইভাবে কাঁথি শ্রী রামকৃষ্ণ সারদাশ্রমে পূজা পাঠ, অঞ্জলি দান ধর্ম আলোচনা ও ভোগ প্রসাদ বিতরণ হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম এর সম্পাদক তপন কুমার দাস ও কোষাধ্যক্ষ উমা প্রসাদ নন্দী।






