Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একতার বার্তা তরুণ কুমার মাইতির।

বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তৃণমূল। চব্বিশের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ। এই লড়াইটা আরও কঠিন। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে এসে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সোনাপাদায় এহেন মন্তব্য করেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি জানিয়েছেন, রেল, বীমা, বিমানবন্দর বেসরকারি করণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কালো টাকা এখনও উদ্ধার করতে পারেনি। মোদী সরকার যা বলে তা করে না। তিনি আরও জানিয়েছেন, গত ৪৫ বছরে সারা ভারতবর্ষে এখনও বেকারত্বের সংখ্যা বেশি।

বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল সবই ব্যর্থ হয়েছে। তাই আগামীদিনে বাংলায় সারা ভারতবর্ষকে পথ দেখাবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস, দলের ব্লক যুব সভাপতি চন্দন রায়, মহিলা সভানেত্রী মানসী দে, জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি, স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ দাস, ব্লকের কর্মাধ্যক্ষ আব্দুল গফফার কাজি, গৌরিশঙ্কর মাইতি, গৌতম পাত্র, বিজয় পাল প্রমুখ। এদিনের সভায় কয়েকশো তৃণমূলের কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন।

Related News

Also Read