Select Language

[gtranslate]
২রা বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৫ই এপ্রিল, ২০২৬ )

পশ্চিম সরপাইতে পাকা সেতু নির্মাণের শিলান্যাস

পূর্ব মেদিনীপুর জেলার  কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির   ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের  বালিঘাই ড্রেনেজের উপর পশ্চিম সরপাইতে পাকা সেতু নির্মাণের শিলান্যাস হল বুধবার। পশ্চিম সরপাইতে কাঠ পুলের  নিকট ৪ কোটি টাকা ব্যয়ে পাকা ব্রিজের  শিলান্যাস করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি  বিকাশ চন্দ্র বেজ।

অন্যান্যদের মধ্যে ছিলেন  কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মধ্যক্ষ  কালীপদ দলাই, কাঁথি ৩ পঃ সঃ সদস্যা  অপরাজিতা মাইতি, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দ দুলাল মাইতি, ভাজাচাউলী গ্ৰাঃ পঃ উপ প্রধান স্বপন কুমার বাগ, ভাজাচাউলী গ্ৰাঃ পঃ সদস্য  অশোক জানা, ভাজাচাউলী গ্ৰাঃ পঃ এর অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ। এই সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রচেষ্টায় আজ সেই দাবি পূরণের কাজ শুরু হল। এতে এলাকাবাসী খুশি বলে জানা গেছে।

Related News

Also Read