Select Language

[gtranslate]
৩রা বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৬ই এপ্রিল, ২০২৬ )

রাহুলের ময়নায় তদন্ত তমলুকে,সকাল থেকে লম্বা লাইন ভক্তদের

 

 

প্রয়াত প্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে দেখতে সোমবার সকাল থেকে তমলুকের তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের সামনে লম্বা লাইন ভক্তদের। প্রয়াত অভিনেতা রাহুলের নিথর দেহ রবিবার গভীর রাতে তমলুকের তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়। রবিবারপূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে এসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের ।শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে যান এই অভিনেতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত ময়না তদন্ত করে এই অভিনেতার মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার কাজ চলছে। ঘটনাস্থলে তাম্রলিপ্ত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ অন্যান্যরা উপস্থিত রয়েছে। পরিবারের লোকজন মর্গের সামনে এসেছে। তবে এই নিয়ে কোনো কিছু মন্তব্য করতে চাইছেন না তাঁরা।

পূর্ব মেদিনীপুরের জেলাপুলিশ সুপার অংশুমান সাহা জানান, তমলুকে পৌঁছে গিয়েছেন রাহুলের মামা এবং অভিনেতার কয়েকজন বন্ধু। ময়নাতদন্ত শুরু হয়েছে। যদিও পরিবারের তরফে এখনও কোনও মামলা রুজু হয়নি। ইতিমধ্যেই ওসি প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছেন। জেলা পুলিশের তরফে ময়নাতদন্তের ভিডিও রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে। সমুদ্রে রাহুলের শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ।রাহুলের মৃত্যুতে দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Related News

Also Read