Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বেঙ্গল একুয়াকালচার এক্সপো ২০২৬ মহাসমারোহে অনুষ্ঠিত

মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বেঙ্গল একুয়াকালচার এক্সপো ২০২৬ মহাসমারোহে অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর থানা সংলগ্ন ময়দানে।

 

কন্টাই একুয়াকালচার টেকনিশিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুদিনের এই মেলা ও প্রদর্শনী মঙ্গলদীপ প্রজননের মাধ্যমে সূচনা হয়। মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন চন্ডিপুর রামকৃষ্ণ মিশন ও সেবা প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বামী বিনিশ্চয়ানন্দজী মহারাজ।

 

উপস্থিত ছিলেন ইম্পেডার ডেপুটি ডাইরেক্টর ধৃতি এক্কা,বৈশাখী বায়োমারিন এর এম ডি রবি কুমার ইয়েলাংকি, চন্ডিপুর ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ দলাই, এ ডি এফ সুরেন্দ্রনাথ জানা, এ ডি এফ ব্রাকিস নীলোৎপল কয়াল, এ ডি এফ মেরিন ডঃ সুমন সাহা, কমল নায়েক, চন্ডিপুর ব্লকের মৎস্য আধিকারিক উৎসব মাইতি, আয়োজক সংগঠনের সভাপতি প্রসুন গিরি, সম্পাদক অনুপম পন্ডা,সৌমিত্র বারিক প্রাক্তন সভাপতি মানস কুমার সাউ, প্রাক্তন সম্পাদক গোবিন্দ ঘোড়াই, কোষাধ্যক্ষ দেবাংশু জানা প্রমূখ। এই প্রদর্শনী ও মেলায় প্রায় ৫০ টি মৎস্য চাষের খাদ্য ও ঔষধ প্রস্তুতকারক কোম্পানি তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন করার জন্য স্টল দিয়েছেন।

সবমিলিয়ে মোট ১০৮ টি প্রদর্শনী ও বিপণন স্টল ছিল। যা চিংড়ি ও অন্যান্য মাছ চাষীদের খুব সহযোগী হয়ে উঠে। এখানে অত্যাধুনিক মৎস্য চাষ বিষয়ে বিশদে আলোচনা হয়। এছাড়াও বিদেশে মৎস্য রপ্তানির ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা নিয়েও বিশেষজ্ঞগণ মৎস্য চাষীদের সামনে তুলে ধরেন। যা মৎস্য চাষীদের অভূতপূর্ব সহযোগী হয়ে ওঠে।

 

দ্বিতীয় দিনে মৎস্য চাষের বিশেষজ্ঞগণ সহ চিংড়ি রপ্তানি সংস্থার কর্ণধার মিন মিত্র মমরেজ আলী, চিন্তামণি মন্ডল, কামদেব জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। বিশ্ব বাজারের পরিস্থিতি এবং মৎস্য রপ্তানির সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যা মৎস্য চাষীদের বেড়ে উঠার ক্ষেত্রে সহযোগী হয়ে উঠবে বলে দাবি করেন আয়োজক সংস্থার কর্ণধারগন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মানস কুমার সাউ ও প্রসূন কুমার গিরি। সবশেষে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সকল মৎস্য চাষীদের পুরস্কৃত ও সম্মানিত করা হয়।

Related News

Also Read