Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি মহাসমারোহে পালিত

মঙ্গলারতির মাধ্যমে আজ শনিবার স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মতিথি মহাসমারোহে পালিত হলো কাঁথির শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে। সকালে বিশেষ পূজা, পাঠ ও হোম হয়। ভক্তদের অঞ্জলি দান ও ভক্ত সমাবেশ হয়। স্বামীজীর জীবনাদর্শ শোনান মিশনের অধ্যক্ষ স্বামী মায়াাধিশানন্দজী মহারাজ। দুপুরে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ হয়।

 

বিকালে স্বামীজী সম্পর্কে আলোচনা সভা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কন্টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস, ও সফিয়াবাদ শীতল প্রসাদ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সোমনাথ দাস। তারপর ভজন ও ভক্তিমূলক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যারতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সবশেষে মিশনের অধ্যক্ষ স্বামী মায়াধিশানন্দজী মহারাজ সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে মঙ্গল কামনা করেন। একইভাবে কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদাশ্রমে বিশেষ পূজা পাঠ ও স্বামীজীর আরাধনা হয়। ভক্তগণ অঞ্জলি দানের পর ভোগ প্রসাদ গ্রহণ করেন।

 

ঠাকুরনগর শ্রীরামকৃষ্ণ সারদাশ্রমের সহযোগিতায় আশ্রমের মাতাজীর উপস্থিতিতে প্রায় দুই শতাধিক মানুষকে শীতবস্ত্র কম্বল উপহার দেওয়া হয়। সারাদিন ভক্তিমূলক গান ও আলোচনা চলে। সবশেষে সারদা আশ্রমের সম্পাদক তপন কুমার দাস ও কোষাধ্যক্ষ উমাপ্রসাদ নন্দী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Related News

Also Read